স্ট্যান্ডার্ড ব্যাংকে জাকাতবিষয়ক সেমিনার

অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ, দারিদ্র্য বিমোচন এবং সর্বোপরি একটি সহযোগিতামূলক সমাজ প্রতিষ্ঠায় জাকাতের অবদান তুলে ধরতে ও জাকাত আদায়ে উৎসাহিত করতে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড গত ১৩ এপ্রিল ভার্চুয়াল প্ল্যাটফর্মে ‘রোল অব জাকাত অন পোভার্টি অ্যালিভিয়েশন’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। এসবিএল ইসলামি ব্যাংক কনভার্শন প্রজেক্টের কোঅর্ডিনেটর, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ও হেড অব এসবিএল শরিয়াহ্ সেক্রেটারিয়েট মো. মোহন মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করেন অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী। বিজ্ঞপ্তি