দিনাজপুরে কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের সেলস সেন্টার

কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ড ইলেকট্রনিক্স ও হোম অ্যাপলায়েন্স পণ্যের পসরা নিয়ে দেশের অন্যতম উৎপাদনকারী ও বাজারজাতকারী গ্রুপ ইলেক্ট্রো মার্ট এখন দিনাজপুরবাসীর দোরগোড়ায়। সম্প্রতি কোম্পানির মহাব্যবস্থাপক (সেলস অ্যান্ড মার্কেটিং) মাহমুদুন নবী চৌধুরী, ঊর্ধ্বতন ব্যবস্থাপক (রিটেইল ডিভিশন) মো. জুলহাক হোসাইন উক্ত সেলস ও ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করেন। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে  দেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপলায়েন্স পণ্যের গ্রাহকদের চাহিদা বিশ্বস্ততা ও সুনামের সঙ্গে পূরণ করছে কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের পণ্য। গ্রী দেশে এয়ারকন্ডিশনার চাহিদার প্রায় ৬০ শতাংশ, কনকা ইলেকট্রনিক্স পণ্যসামগ্রীর চাহিদার প্রায় ৩০ শতাংশ এবং হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য দেশের চাহিদার প্রায় ১০ শতাংশ দখল করে আছে। বিজ্ঞপ্তি