মেষ : এ সপ্তাহে জাতকের বিদেশ যাত্রার যোগ রয়েছে। তবে বিদেশ ভ্রমণকালে একাধিকবার বাধা-বিপত্তি দেখা দিতে পারে।
বৃষ : রবি ও চন্দ্র একই রাশিতে অবস্থান করছে ফলে জাতকের হতাশা কেটে যাবে। ব্যবসা ও ভালোবাসার ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন না।
মিথুন : পুরুষ-নারী নির্বিশেষে সকলের প্রিয়পাত্র। কিন্তু গুপ্তশত্রু বা অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে সতর্ক থাকা বাঞ্ছনীয়।
কর্কট : অস্তমিত শুক্রগ্রহের সঙ্গে রবির মিলনের ফলে স্ত্রীর সাথে মতান্তর ঘটবে। কিন্তু দৈবানুগ্রহে জাতক রক্ষা পাবেন।
সিংহ : বুধ লগ্নের দ্বাদশে মঙ্গলের অবস্থানের ফলে দানসূত্রে প্রভূত ধনসম্পত্তি লাভের যোগ বিদ্যমান। পাওনা টাকা পাওয়ার যোগ রয়েছে।
কন্যা : অক্ষাংশে মূল ত্রিকোণে গ্রহের প্রভাবে জাতকের পরকীয়ার ফলে দাম্পত্য জীবনে অশান্তির কালো ছায়া নামতে পারে।
তুলা : “আপোক্লিমগতা হীনা মধ্যাঃ পণফরাশ্রিতাঃ” অর্থাৎ জাতক দানকর্মাদির দ্বারা বন্ধু-বান্ধবগণের সন্তোষ বিধানকারী।
বৃশ্চিক : নারী-পুরুষ নির্বিশেষে এ সপ্তাহে ইন্দ্রিয় তাড়নায় জাতক অবৈধকর্মে লিপ্ত হতে পারেন। অর্থোপাজনে বন্ধুর সহযোগিতা লাভ করবেন।
ধনু : পঞ্চমে মঙ্গল ও নবমে ক্ষীণ চন্দ্রের অবস্থানের ফলে জাতকের প্রকৃত বন্ধুর সংখ্যা অত্যন্ত সীমিত হবে।
মকর : জন্মকুন্ডলীতে শনি কেন্দ্রস্থ হওয়ার ফলে জাতকের সৃষ্টিশীল ক্ষেত্রে কারও সাহায্য পাওয়া যাবে না। একাই এগিয়ে যান।
কুম্ভ : লগ্নের চতুর্থে রাহুর উচ্চস্থ অবস্থানের ফলে জাতক ব্যবসায়ে প্রতিপত্তি লাভ করবেন। তবে ব্যবসায়ে লগ্নি করার সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে।
মীন : ভ্রাতৃপতি তৃতীয় স্থানে অবস্থানের ফলে জাতকের জীবনে অশান্তি দেখা দেবে। তবে নিজগুণ ও বুদ্ধি নৈপুণ্যে সমস্যার সমাধান হবে।