বসুন্ধরা বিটুমিনে পদ্মাসেতু লিংক রোড-পায়রা বন্দর প্রকল্প

দেশের বৃহৎ উন্নয়ন প্রকল্পে ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা বিটুমিন। তার অংশ হিসেবে এবার পায়রা বন্দর প্রকল্প, পদ্মা লিংক রোড প্রকল্প, কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পসহ বেশ কিছু প্রকল্পের কাজে ব্যবহার হবে বসুন্ধরা বিটুমিন। দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের উৎপাদিত পণ্য বসুন্ধরা বিটুমিন সরবরাহ করতে বসুন্ধরা বিটুমিন ও চীনের নির্মাণ প্রতিষ্ঠান শিং শু কন্সট্রাকশন লিমিটেডের সঙ্গে চুক্তি সই হয়েছে। এসব প্রকল্পের কাজে চাহিদা অনুযায়ী ৬০/৭০ গ্রেডের বসুন্ধরা বিটুমিন সরবরাহ করা হবে।

গতকাল শনিবার বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-১ এ চুক্তি সই হয়েছে। বসুন্ধরা বিটুমিনের পক্ষে চুক্তিতে সই করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সচিব মাকসুদুর রহমান এবং চীনের শিং শু কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লিয়াং জুসেন। 

চুক্তি স্বাক্ষর শেষে মাকসুদুর রহমান বলেন, ‘চীনা কোম্পানি শিং শু কনস্ট্রাকশন আমাদের দেশের পায়রা বন্দর প্রকল্প, পদ্মা লিংক রোড প্রকল্প, কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পসহ তাদের বিদ্যমান এবং আসন্ন প্রকল্পগুলোতে বসুন্ধরা বিটুমিন ব্যবহার করার জন্য চুক্তি সই করেছে। বিটুমিনের ক্ষেত্রে অনেক যাচাই-বাচাই করার পর বসুন্ধরা বিটুমিন ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে এই প্রতিষ্ঠানটি। তারা বসুন্ধরা বিটুমিনের মান নিয়ে খুবই সন্তুষ্ট।

লিয়াং জুসেন বলেন, বসুন্ধরা বিটুমিনের মান অনেক ভালো হওয়ায় আমাদের প্রকল্পের কাজে এই বিটুমিন ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশে আমাদের কার্যক্রমের সাত বছরের মধ্যে আজকের এই চুক্তিতে খুবই আনন্দিত আমরা। আশা করছি ভবিষ্যতে আরও সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় থাকবে আমাদের। বিজ্ঞপ্তি।