জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের সঙ্গে ইফতার করেছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর। গতকাল মঙ্গলবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতারে অংশ নেন তিনি।
ইফতারের আগ মুহূর্তে মুসল্লিদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্যে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ছোটবেলায় বায়তুল মোকাররমে নামাজ পড়তে আসতাম। ২০ বছর পর এখানে এলাম, এখানে এসে আমি সত্যিই আনন্দিত। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির সভাপতি হাজী মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে ইফতারের আগে আলোচনা সভা পরিচালনা করেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মানিক। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন। বিজ্ঞপ্তি