খন্দকার নাইমুল কবির এনসিসি ব্যাংকের এএমডি

খন্দকার নাইমুল কবির এনসিসি ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি লাভ করেছেন। পদোন্নতির পূর্বে তিনি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে করপোরেট বিজনেসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে ছিলেন। এ ছাড়া তিনি ব্যাংকের বিভিন্ন কমিটির প্রধান এবং ক্যামেলকোর দায়িত্ব পালনের পাশাপাশি ব্যাংকের কৌশলগত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অভিজ্ঞ ব্যাংকার নাইমুল কবির ১৯৮৪ সালের মার্চ মাসে ন্যাশনাল ব্যাংকে যোগদানের মাধ্যমে তার বর্ণাঢ্য ব্যাংকিং ক্যারিয়ারের সূচনা করেন। বিজ্ঞপ্তি