অ্যাপস্টোর থেকে ‘সেকেলে’ অ্যাপ মুছে ফেলছে অ্যাপল

যেসব অ্যাপ অনেক সময় ধরে আপডেট হচ্ছে না, সেগুলোকে অ্যাপস্টোর থেকে সরিয়ে ফেলছে অ্যাপল। প্রতিষ্ঠানটির এমন সিদ্ধান্তের বিপরীতে বিভিন্ন অ্যাপ ও গেইম নির্মাতাসহ সোচ্চার হয়েছেন অনেকেই। অ্যাপলের দিক থেকে আক্রান্ত অ্যাপ নির্মাতাদের কাছে ‘অ্যাপ ইমপ্রুভমেন্ট নোটিস’ শিরোনামে একটি স্ক্রিনশট করা ই-মেইল গিয়েছে। অ্যাপল সতর্ক করেছে, যেসব অ্যাপ ‘উল্লেখযোগ্য’ সময়ের মধ্যে আপডেটেড হবে না, অ্যাপস্টোর থেকে সেসব অ্যাপ সরিয়ে ফেলবে তারা।

আপডেটের জন্য নির্মাতাদের কেবল ৩০ দিন সময় দেওয়ার কথা প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। ‘আপনি এই অ্যাপ চালু রাখতে পারেন, অ্যাপস্টোর থেকে নতুন ব্যবহারকারীর বিশ্লেষণ ও ডাউনলোডের জন্য। তবে সেজন্য ৩০ দিনের মধ্যে একটি আপডেট জমা দিয়ে এবং সেই আপডেট পর্যালোচনার পর।’মেইলে লিখেছে অ্যাপল। ‘যদি ৩০ দিনের মধ্যে কোনো আপডেট জমা না পড়ে, তাহলে অ্যাপটি অ্যাপস্টোর থেকে সরানো হবে।’

তবে, অ্যাপস্টোর থেকে অ্যাপল ‘সেকেলে’ অ্যাপগুলো সরিয়ে ফেললেও, আগে থেকে ডাউনলোড করা অ্যাপ বহাল থাকবে ব্যবহারকারীর ডিভাইসে।

‘প্রোটোপপ গেইমস’ নির্মাতা রবার্ট কাবওয়ে-সহ বেশ কিছু অ্যাপ নির্মাতা এই পরিবর্তনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কাবওয়ে টুইটারে জানিয়েছেন, তার পুরোপুরি সক্রিয় গেইম ‘মোটিভোটো’ সরানোর হুমকি দিয়েছে অ্যাপল। কারণ, এটি ২০১৯ সালের মার্চ থেকে আপডেট হয়নি।