সামর্থ্য অনুযায়ী সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন রূপায়ণ ডিজাইন স্টুডিওর চেয়ারম্যান সাবরিনা রশীদ। গত সোমবার রাজধানীর মিরপুরে আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠান এসওএস চিলড্রেন ভিলেজ বাংলাদেশের পিতৃমাতৃহীন শিশু-কিশোরদের সঙ্গে ইফতার উপলক্ষে এ কথা বলেন তিনি। সাবরিনা রশীদ বলেন, ‘সবার একটু একটু সহযোগিতায় এসব শিশুর জীবন আরও বেশি রঙিন হয়ে উঠবে।’
এ সময় এসওএস চিলড্রেন ভিলেজের ন্যাশনাল ডিরেক্টর ডক্টর এনামুল হক বলেন, ‘একটু সহযোগিতা পেলে অন্য সব শিশুর মতোই বেড়ে উঠবে এসব সুবিধাবঞ্চিত শিশু।’ এ সময় তিনি রূপায়ণ গ্রুপকে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পিতৃমাতৃহীন বা পরিবার থেকে বিচ্ছিন্ন শিশুদের আশ্রয় ও লালনপালন করে থাকে আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠান এসওএস চিলড্রেন ভিলেজ বাংলাদেশ। এ ধরনের প্রতিষ্ঠানের পাশে সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিকতার হাত বাড়িয়েছে রূপায়ণ ডিজাইন স্টুডিও। রমজান উপলক্ষে রাজধানীর মিরপুরে এসওএস চিলড্রেন ভিলেজের ইয়ুথদের সঙ্গে ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে রূপায়ণ ডিজাইন স্টুডিও। এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ ডিজাইন স্টুডিওর হেড অব অপারেশন ইসমাইল হোসেন ভূঁইয়া, হেড অব এইচআর মো. মিনহাজুল ইসলাম, হেড অব সেলস সোহাগ রানা শাহীন এবং এসওএস চিলড্রেন ভিলেজের কর্মকর্তা ও শিশুরা।