এম আশেক রহমান এনসিসি ব্যাংকের ডিএমডি

এম আশেক রহমান এনসিসি ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি লাভ করেছেন। পদোন্নতির আগে তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে উক্ত ব্যাংকের হেড অব আইসিসি, ল’ ডিভিশন ও স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্টের (এসএএম) ইনচার্জ হিসেবে দায়িত্বরত ছিলেন। এনসিসি ব্যাংকে যোগদানের আগে তিনি সিটি ব্যাংক এনএ’র চিফ কান্ট্রি কমপ্লায়েন্স অফিসার এবং ক্যামেলকো হিসাবে দায়িত্ব পালন করেন। ২৫ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন এম রহমান সিটি ব্যাংক এনএ বাংলাদেশ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, ওয়ারিদ কঙ্গো এসএ, ব্রাজাভিল কঙ্গো, থারাল্ডসন প্রপাটি ম্যানেজমেন্ট ইনক. ইউএসএসহ দেশি ও বিদেশি ব্যাংকে কাজ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) এবং এমএসএস ডিগ্রি অর্জন করেন।  বিজ্ঞপ্তি