২০২২ সালের মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। এতে দেখা যায়, আগামী ১৯ জুন তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ৬ জুলাই। আর ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে শেষ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হবে। গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এসএম আমিরুল ইসলাম। এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের ১৪টি নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।