মো. মাহবুব আলম এনসিসি ব্যাংকের ডিএমডি

মো. মাহবুব আলম এনসিসি ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি লাভ করেছেন। পদোন্নতির আগে তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে উক্ত ব্যাংকের করপোরেট বিজনেস ইউনিরে প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। ২০১৭ সালের জানুয়ারি মাসে এনসিসি ব্যাংকে যোগদান করে শাখার ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন।

মাহবুব আলম ১৯৯৬ সালে উত্তরা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ারের সূচনা করেন। পরে তিনি মার্কেন্টাইল এবং যমুনা ব্যাংকে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। ব্যাংক খাতে তার ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। বিজ্ঞপ্তি