গ্রীষ্মকালীন ছুটি বাতিল ঘোষণা করেছে রবীন্দ্র বিশ^বিদ্যালয়। গত বুধবার বিকেলে বিশ^বিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবন-১-এ অ্যাকাডেমিক কাউন্সিলের ১৫তম সভায় নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। এতে সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শাহ্ আজম।
সভায় উপস্থিত সদস্যদের সঙ্গে একমত পোষণ করে ভিসি বলেন, ‘কভিড-১৯ মহামারীসহ বিভিন্ন কারণে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’ এ কারণে সেশনজট এড়ানো ও বিশ^বিদ্যালয়ের সার্বিক কর্মকা-কে গতিশীল করতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রীষ্মকালীন ছুটি বাতিল করেছে বলে জানান তিনি।