সাতক্ষীরার তালায় কলেজছাত্রকে বিবস্ত্র করে নির্যাতনের মামলার প্রধান আসামি সদ্য বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সৈয়দ আকিবকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে গত বুধবার রাতে খুলনার ডুমুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে তালা থানা পুলিশ।
আদালত পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমান জানান, সৈয়দ আকিবকে বৃহস্পতিবার দুপুরে আদালতের গারদে আনা হয়। জামিনের আবেদন না থাকায় তাকে দুপুরের পরপরই সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়।
গত রবিবার বিকেলে কলেজ ছাত্রকে বেধড়ক মারপিট করেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আকিব।