ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৫ কিমি যানবাহনের ধীরগতি

ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপে ১৫ কিলোমটিার এলাকায় ধীর গতির সৃষ্টি হয়েছে।

শুক্রবার ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থেকে কালিহাতীর পৌলি পর্যন্ত এলাকায় যানবাহনের ধীর গতি রয়েছে।

বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ আরও বাড়লে যানজট হওয়ার সম্ভবনা রয়েছে।

শুক্রবার মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলি ও এলেঙ্গাসহ বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের বিভিন্ন এলাকা ঘুরে যানবাহনের কিছুটা ধীর গতি দেখা যায়।

ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) এশরাজুল হক বলেন, মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ আরও বেড়েছে। তবে কোথাও কোনো জট নেই। পুলিশ সড়কে দায়িত্ব পালন করছে।