সপ্তাহের যে-কোনো দিন, যে-কোনো সময় টাকা জমা দেওয়ার সুবিধা এনে দিতে রিয়েল-টাইম ক্যাশ ডিপোজিট মেশিন (আরসিডিএম) নিয়ে এসেছে ব্র্যাক ব্যাংক। এই মেশিনের মাধ্যমে টাকা জমা দিলে তা তাৎক্ষণিকভাবে ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। গ্রাহকরা ব্যাংকে গিয়ে লাইনে না দাঁড়িয়েই ঝামেলামুক্তভাবে স্মার্ট মেশিনটি ব্যবহার করে গ্রাহক মিনিটের মধ্যে ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টে নগদ জমা এবং ক্রেডিট কার্ড বিল পরিশোধ করতে পারবেন।
টাকা জমা দেওয়ার পরে তাৎক্ষণিকভাবে তা গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে এবং তখনই এসএমএসের মাধ্যমে তা নিশ্চিত করা হবে। সেবাটি চালুর প্রথম পর্যায়ে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, রংপুর, বগুড়া, যশোর এবং পাবনায় মোট ৩৯টি আরসিডিএম বসানো হয়েছে। সারা দেশে পর্যায়ক্রমে আরও মেশিন চালু করা হবে। এই মেশিনে গ্রাহকরা ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১ হাজার টাকা জমা দিতে পারবেন। বিজ্ঞপ্তি