মোহাম্মদ সাফওয়ান চৌধুরী সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের ৪৭৩তম সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন। বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ সাফওয়ান চৌধুরী সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি। সাফওয়ান চৌধুরী বর্তমানে এম আহমেদ টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি, ফুলবাড়ী টি এস্টেটস, এম আহমেদ কোল্ড স্টোরেজ, প্রিমিয়ার ডাইং অ্যান্ড ক্যালেন্ডারিং এবং এম আহমেদ ফুড অ্যান্ড স্পাইসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি