প্রিমিয়ার ব্যাংক ও হাবের সমঝোতা চুক্তি স্বাক্ষর

প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তির ফলে হাবের আওতায় সারা দেশে যেসব এজেন্সি রয়েছে সেগুলো ব্যাংকের মাধ্যমে হজযাত্রীদের সব লেনদেন কার্যক্রম সম্পন্ন করবে। কোনো বার্ষিক সদস্য ফি ছাড়াই ব্যাংক হাব সদস্যদের প্রিপেইড হজকার্ড এবং দ্বৈত মুদ্রার ডেবিট/ক্রেডিট কার্ড (ভিসা এবং মাস্টার কার্ড) প্রদান করবে।

এছাড়া হাব এজেন্টদের সৌদি আরবের যেকোনো ব্যাংকের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পূর্ণ সহযোগিতা দেওয়াসহ পরবর্তীতে বাড়ি ভাড়া এবং অন্যান্য অনুমোদিত খরচ প্রদানের জন্য (উভয় সরকারের অনুমোদন সাপেক্ষে) ব্যাংকের যেকোনো শাখায় হাব সদস্যরা নগদ এবং অনলাইন ক্লিয়ারিংয়ের জন্য বিনা খরচে চেক জমা দিতে পারবেন।

প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও এম রিয়াজুল করিম এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন (তসলিম) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি