রোমো রউফ চৌধুরী সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৭৩তম সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন। রোমো রউফ চৌধুরী ব্যাংকের একজন উদ্যোক্তা শেয়ারধারী ও পরিচালক। তিনি লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলে স্নাতক ডিগ্রিধারী। উদ্যোক্তা হিসেবে তিনি ৩০ বছরেরও অধিক অভিজ্ঞতাসম্পন্ন। তিনি র্যাংগস গ্রুপ ও সি ফিশার্স গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক।
বর্তমানে তিনি র্যানকন এগ্রো মেশিনারিজ, র্যানকন ইলেকট্রনিকস, র্যানকন ইনফ্রাস্ট্রাকচার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, র্যানকন কার হাব এবং র্যানকন হসপিটালিটি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন র্যানকন হোল্ডিংস, র্যানকন মোটরবাইকস এবং র্যাংগস পেট্রোলিয়াম লিমিটেডে। এছাড়া তিনি র্যানকন মোটরস, র্যাংগস, র্যাংগস প্রপার্টিজ, র্যানকন অটোমোবাইলস, র্যাংকস টেলিকম লিমিটেডসহ ১০টিরও অধিক প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।