গো অন, ইটস ইওর টার্ন সেøাগান সামনে রেখে বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড, আবেগ ভালোবাসা ও জাতীয় ঐক্যের প্রতীক ক্রিকেট নিয়ে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ‘ডেকো সুপার ডুপার বিস্কুট-থার্টিন মিনিট ক্রিকেট টিপস’! প্রতি শুক্রবার রাত ৮টায় জিডি স্পোর্টস ও ডেকো ফুডস লিমিটেডের ফেসবুক পেজে এবং জিডি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে সম্প্রচার হবে। প্রথম পর্ব হচ্ছে আজ ২০ মে।
অনুষ্ঠানটি মূলত ক্রিকেটের বিভিন্ন দিক ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ও ফিটনেসের টিপস নিয়ে সাজানো। এতে অংশগ্রহণ করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় এবং বর্তমান সময়ের তারকা ক্রিকেটাররা ও সারা দেশ থেকে প্রতি পর্বে তিনজন করে শিক্ষানবিশ ক্রিকেটার। অনুষ্ঠানটি সম্পর্কে ডেকো ফুডস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী সাফায়েত হোসেন বলেন, ‘থার্টিন মিনিট ক্রিকেট টিপস হচ্ছে কিশোর/কিশোরীদের ক্রিকেটের এ-টু-জেড শেখার একটি সুন্দর ডিজিটাল প্ল্যাটফর্ম।’ বিজ্ঞপ্তি