সম্প্রতি সাউথইস্ট ব্যাংক লিমিটেড এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সাউথইস্ট ব্যাংকের এমডি এম. কামাল হোসেন এবং হাবের প্রেসিডেন্ট এম শাহাদাত হোসেন তসলিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এর মাধ্যমে হজ পালনে ইচ্ছুক হজযাত্রীদের সেবা প্রদানকারী হজ এজেন্সিগুলোর অভিভাবক ‘হাব’-এর সদস্যদের হজসংক্রান্ত ফি এবং অন্যান্য খরচ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে জমা দেওয়ার জন্য সাউথইস্ট ব্যাংকের আকর্ষণীয় সার্ভিস ও বিশেষ সেবাসমূহ রয়েছে।
সাউথইস্ট ব্যাংক ‘হাব’ সদস্যদের কোনো চার্জ ছাড়াই প্রিপেইড হজ কার্ড এবং ডুয়েল কারেন্সি ডেবিট/ক্রেডিট (ভিসা এবং মাস্টার কার্ড) ইস্যু করে ‘হাব’ সদস্যদের সেবা প্রদান করবে। এছাড়াও ব্যাংক হজ এজেন্সিগুলোকে সৌদি আরবের যেকোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে সহায়তা করবে এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে বাড়ি ভাড়া এবং অন্যান্য অনুমোদিত খরচ প্রদানের জন্য সহযোগিতা করবে। ‘হাব’ সদস্যরা কোনো চার্জ ছাড়াই ব্যাংকের যেকোনো শাখায় অনলাইন ক্লিয়ারিংয়ের জন্য নগদ ও চেক জমা দিতে পারবেন। বিজ্ঞপ্তি