ইস্টার্ন ব্যাংকের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ২০২১ অর্থবছরের জন্য ১২ দশমিক ৫ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫ শতাংশ স্টক ডিভিডেন্ট ঘোষণা করে। গতকাল বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকের ৩০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারধারীদের জন্য উক্ত ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদিত হয়। সভায় ইবিএল চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের পরিচালক এম গাজিউল হক, মীর নাসির হোসেন, সেলিনা আলীসহ অন্যান্য পরিচালক অংশগ্রহণ করেন।

ইবিএল জানিয়েছে, ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে ইস্টার্ন ব্যাংকের কর-পরবর্তী মোট মুনাফার পরিমাণ ৪৮০ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১৪ দশমিক ৮৩ শতাংশ বেশি। এ সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় ৫ টাকা ৩ পয়সা এবং মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৩৯ হাজার ২১৮ কোটি টাকায়।

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, কোম্পানি সেক্রেটারি মো. আবদুল্লাহ আল মামুন এফসিএসহ অন্যান্য সিনিয়র কর্মকর্তা এবং বিশালসংখ্যক শেয়ারধারী অনলাইনে এজিএমএ অংশ নেন। বিজ্ঞপ্তি