পাকিস্তানকে ক্ষতিপূরণ দেবে নিউজিল্যান্ড

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে ‘নিরাপত্তা হুমকি’র কারণ দেখিয়ে সিরিজ বাতিল করেছিল নিউজিল্যান্ড। গত বছর বাতিলকৃত সেই সিরিজের জন্য পাকিস্তানকে আর্থিক ক্ষতিপূরণ দিতে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। কত ক্ষতিপূরণ দেওয়া হবে তা অবশ্য জানানো হয়নি। এছাড়া আগামী বছরে পাকিস্তান সফরে অতিরিক্ত ম্যাচ খেলার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

আগামী বছর পাকিস্তান সফরে অতিরিক্ত ম্যাচ খেলার আগে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাদের দেশে একটি টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছে নিউজিল্যান্ড। ত্রিদেশীয় ওই সিরিজে বাংলাদেশও অংশ নেবে। নিউজিল্যান্ড আগামী ডিসেম্বর-জানুয়ারিতে দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে পাকিস্তান সফর করবে।