প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পে এনআরবিসি ব্যাংকের অনুদান

প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে বাস্তবায়িত আশ্রয়ণ প্রকল্প-২ এ অনুদান প্রদান করেছে এনআরবিসি ব্যাংক। গতকাল সোমবার ব্যাংকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের পরিচালক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের কাছে ১ কোটি টাকার অনুদানের চেক তুলে দেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এই অনুদান প্রদান করা হয়। বিজ্ঞপ্তি