টাঙ্গাইলের সখীপুরে অর্থ আত্মসাৎ মামলায় এক অধ্যক্ষকে কারাগারে পাঠিয়েছে আদালত। গত রবিবার বিকেলে উপজেলার ভূয়াইদ টেকনিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মেহেদি হাসান জুয়েল জামিন নিতে গেলে আদালত নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়। বাদীপক্ষের আইনজীবী সুজাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বাদী এবং কলেজের দাতা সদস্য মোহাম্মদ আলী জানান, গত ১০ জুন অধ্যক্ষ মেহেদি হাসান জুয়েল ও তার শ^শুর শামছুল হকের বিরুদ্ধে কলেজের ৪৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হয়। সেই মামলায় গতকাল নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত মুচলেকা নিয়ে শামছুল হককে জামিন দিলেও অধ্যক্ষ মেহেদি হাসানকে কারাগারে পাঠায়।