মেষ : মেষ রাশির জাতক কর্মক্ষেত্রে ভুলের শিকার হয়ে বিড়ম্বনায় পড়বেন। ফলে শারীরিক কোনো সমস্যা দেখা দিতে পারে। ওষুধ সেবনে সাবধান হোন।
বৃষ : বৃষ নারী-পুরুষের ব্যবসায়ে উন্নতির যোগ রয়েছে। জাতক বড় কোনো কাজে জড়িয়ে পড়বেন। প্রলোভনে পড়ে বেআইনি কোনো কাজ করবেন না।
মিথুন : জন্মকু-লীতে রাহুর প্রভাবে মিথুন জাতকের বাসি খাবারের বিষক্রিয়ার ফলে শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন। স্বাস্থ্যসম্মত খাদ্য খাবেন।
কর্কট : বস্ত্র-ব্যবসায়ীরা প্রতারকের খপ্পরে পড়ে লোকসানের সম্মুখীন হবেন। আন্তর্জাতিক রপ্তানির ক্ষেত্রে সমস্যা হতে পারে। সুচিন্তিত সিদ্ধান্ত নেবেন।
সিংহ : রবি কেন্দ্র-কোণাদি শুভস্থানগত হওয়াতে সিংহ রাশির জাতকের এ-সপ্তাহে ধনধান্য বৃদ্ধি পাবে। বিদেশ থেকে আত্মীয়ের প্রত্যার্বতনে সম্পত্তির সুষম বণ্টন হবে।
কন্যা : কন্যা রাশির জাতকের এ-সপ্তাহে নব-পাট্যবস্ত্র পরিধান অশুভের কারণ হতে পারে। প্রবীণ কোনো আত্মীয়ের উপহারে পাট্যবস্ত্র থাকলে পরিধান পরিহার করুন।
তুলা : তুলা রাশির জাতকের চাকরির যোগ রয়েছে। বৃহস্পতি দুস্থানস্থ হওয়াতে আপনার প্রতীক্ষার প্রহর শেষ হবে। যাত্রা শুভ। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।
বৃশ্চিক : নারী-পুরুষ নির্বিশেষে মঙ্গলের মহাদশায় গ্রহের অন্তর্দশার ফলে কাছের কোনো প্রবীণ আত্মীয়ের বিয়োগের কারণে অর্থপ্রাপ্তির সুযোগ রয়েছে।
ধনু : ধনু রাশির জাতকের দৈহিক শীতলতার কারণে পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। গুপ্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করে সমস্যামুক্ত হন।
মকর : একাদশপতি লগ্নের সপ্তমে অবস্থানের ফলে পরিবারে স্ত্রীর নিবিড় সান্নিধ্য লাভ করবেন। জাতক মেøচ্ছ হওয়ায় বন্ধুর কুনজর থেকে সাবধান।
কুম্ভ : কুম্ভ জাতক-জাতিকার দ্বাদশপতি অষ্টমের ফলে পুত্রের কারণে সুনাম বয়ে আনবে। প্রযুক্তি বা ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত কোনো প্রতিযোগিতায় সফল হবে।
মীন : মীন রাশির জাতকের চন্দ্রের দ্বাদশাংশে কেতুর পরিভ্রমণের ফলে যুবকদের চাকরি ক্ষেত্রে সাহায্যের সম্ভাবনা রয়েছে। উৎকোচের প্রয়োজন নেই।