গোপালগঞ্জে জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা শুরু

গোপালগঞ্জে দুই দিনব্যাপী ৪১তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা শুরু হয়েছে গতকাল। শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দীন। প্রতিযোগিতায় বিভিন্ন সার্ভিস টিমসহ ১৯টি দল অংশ নিচ্ছে।

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সানজিদা খানমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, ফেডারেশনের সহসভাপতি আবদুল গাফফার, সাধারণ সম্পাদক তাহের উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।