আনোয়ারুল হক মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান

প্রকৌশলী মো. আনোয়ারুল হক মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ২২মে অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪০২তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করা হয়। মো. আনোয়ারুল হক দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও ব্যাংকের উদ্যোক্তা পরিচালক। তিনি লিভিং প্লাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি আবাসন, নির্মাণ, আমদানি-রপ্তানি, বীমা ও আর্থিক সেবাসহ বহুবিধ ব্যবসার সঙ্গে জড়িত। বিজ্ঞপ্তি