স্বর্ণপাম জিতল ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’

পর্দা উঠল বিশ্বের অন্যতম সম্মানজনক চলচ্চিত্র বিষয়ক আয়োজন কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসর। গত শনিবার মধ্যরাতে ঘোষণা হয় প্রতিযোগিতা বিভাগসহ বিভিন্ন বিভাগে পুরস্কারজয়ীদের নাম। এবারের আসরের স্বর্ণপাম জিতেছে সুইডেনের ছবি ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’। পরিচালক রুবেন অস্টলান্ডের হাতে পুরস্কার তুলে দেন ফরাসি অভিনেতা ভাসোঁ লাদোঁ ও মেক্সিকান পরিচালক আলফনসো কুয়ারন। এ নিয়ে দ্বিতীয়বার স্বর্ণপাম জিতলেন রুবেন। ২০১৭ সালে ‘দ্য স্কয়ার’-এর জন্য আগের পুরস্কারটি পেয়েছিলেন।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকসের (ফিপরেস্কি) দৃষ্টিতে মূল প্রতিযোগিতা শাখা থেকে সেরা হয়েছে ইরানের সায়িদ রুসতাই পরিচালিত লেইলা’স ব্রাদার্স।

আঁ সার্তে রিগা শাখা থেকে মরক্কোর নারী মরিয়ম তুজানি পরিচালিত ‘দ্য ব্লু কাপ্তান’কে সেরার স্বীকৃতি দিয়েছে ফিপরেস্কি। ছবিটির গল্প হালিম ও মিনা দম্পতিকে ঘিরে।

ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইকে নেসপ্রেসো গ্র্যান্ড প্রাইজ জিতেছে কলম্বিয়ার আন্দ্রেস রামিরেজ পুলিদো পরিচালিত ‘দ্য প্যাক’। কান চলচ্চিত্র উৎসবে সেরা তথ্যচিত্রের সম্মান ল’অয়েল দ’র জিতে নিল বাঙালি নির্মাতা শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’। এই ছবির কেন্দ্রে দুই ভাই-বোন মোহাম্মদ সৌদ এবং নাদিম শেহজাদ। একনজরে বিজয়ীদের তালিকা

মূল প্রতিযোগিতা বিভাগ

স্বর্ণপাম : ট্রায়াঙ্গেল অব স্যাডনেস, রুবেন অস্টলান্ড (সুইডেন)।

গ্রাঁ প্রিঁ (যৌথভাবে) : স্টারস অ্যাট নুন, ক্লেয়ার ডেনিস (ফ্রান্স) ও ক্লোজ, লুকাস দন্ত (বেলজিয়াম)।

সেরা পরিচালক : পার্ক চ্যান-উক, ডিসিশন টু লিভ, দক্ষিণ কোরিয়া।

সেরা চিত্রনাট্যকার : তারিক সালেহ, বয় ফ্রম হ্যাভেন (সুইডেন)।

জুরি পুরস্কার (যৌথভাবে) : দ্য এইট মাউন্টেন, ফিলিক্স ফন গ্রোনিনেন ও শার্লট ফান্দারমিয়ার্স (বেলজিয়াম) এবং ইও, ইয়াজি স্কলিমোস্কি (পোল্যান্ড)।

কান উৎসবের ৭৫ বছর পূর্তি পুরস্কার : জ্যঁ-পিয়ের জুনে ও লুক দারদিন, টরি অ্যান্ড লকিটা (বেলজিয়াম)।

সেরা অভিনেত্রী : জার আমির ইব্রাহিমি, হলি স্পাইডার (ইরান)। সেরা অভিনেতা : সং কাং-  হো, ব্রোকার (দক্ষিণ কোরিয়া)।

আঁ সার্তে রিগা বিভাগ

 আঁ সার্তে রিগা পুরস্কার : দ্য ওরস্ট ওয়ানস (ফ্রান্স)।

জুরি পুরস্কার : জয়ল্যান্ড (পাকিস্তান)।

সেরা পরিচালক : অ্যালেকজান্দ্রু বেলকারে (মেট্রোনম)।

সেরা পারফরম্যান্স : ভিকি ক্রিপস (করসাজ) ও অ্যাডাম বিসা (হারকা)।

সেরা চিত্রনাট্য : মাহা হাজ, (মেডিটেরিয়ান ফিভার)।

অন্যান্য পুরস্কার

স্বর্ণপাম (স্বল্পদৈর্ঘ্য ছবি) : দ্য ওয়াটার মারমার্স, জিয়ানিং চেন (চীন)।

স্পেশাল মেনশন : মেলানকলি অব মাই মাদারস লালাবাইস, অবিনাশ বিক্রম শাহ (নেপাল)।

ক্যামেরা দ’র : জিনা গামেল ও রাইলি কিয়াও, ওয়ার পনি (যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র)।

তথ্যচিত্র পুরস্কার : অল দ্যাট ব্রিদেস, শশাঙ্ক সেন (ভারত)। কুইয়ার পাম : জয়ল্যান্ড, সেলিম সাদিক (পাকিস্তান)।