নবাবগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার সকাল ১১টায় উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর (মন্ডবচান) গ্রামে এই ঘটনা ঘটে।

২ বছর বয়সী শিশু তাসলিমা মন্ডল ওই গ্রামের তারা মন্ডলের মেয়ে।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল কবির বলেন, সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে বসে খেলছিল শিশু তাসলিমা। খেলার একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায়।

দীর্ঘক্ষণ শিশুকে না দেখতে পেয়ে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরে খোঁজা শুরু করলে তাকে পাওয়া যায়। শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসকেরা শিশুকে মৃত বলে ঘোষণা করেন।