মমেক হাসপাতালে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু

হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৭ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬ হাজার ১৮১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে মারা গেছে ৮৭ শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ৯২২ শিশু।

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৫৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬০ শিশু। বর্তমানে ১৭২ শিশু চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ঝন্টু সরকার এ তথ্য জানান।

মৃত দুই শিশুরই বয়স ১০ মাস। তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। এর মধ্যে মেয়েশিশুটির বাড়ি কিশোরগঞ্জ সদরের বিলবলুয়া এলাকায় এবং ছেলেশিশুটির বাড়ি বাজিতপুর উপজেলায়।

মমেক হাসপাতাল সূত্র জানায়, মারা যাওয়া কন্যাশিশু গত ৫ নভেম্বর বিকেল সোয়া ৩টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সোয়া ৯টা দিকে চিকিৎসাধীন অবস্থায় সি মারা যায়।  এ ছাড়া ছেলে শিশুকে গত ৮ নভেম্বর সকাল ১০টা ৫০ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।

হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৭ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬ হাজার ১৮১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে মারা গেছে ৮৭ শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ৯২২ শিশু।

সর্বশেষ সর্বাধিক পঠিত