হাজীগঞ্জে বসতঘরের আগুনে শিশুর মৃত্যু

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জে বসত ঘরে আগুন লেগে মো. আনাছ হোসেন নামের দেড় বছরের এক শিশুর মৃত্যুর হয়েছে বলে খবর পাওয়া গেছে। এঘটনায় মৃত শিশুর সাড়ে ৩ বছর বয়সি বোন মরিয়ম গুরুতর দগ্ধ হয়েছে। রবিবার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের আতিক মেম্বার বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। 

মৃত শিশু মো. আনাছ হোসেন ও গুরুতর আহত মরিয়ম আক্তার ওই বাড়ির মো. নাজির আহম্মেদের সন্তান।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম জানান, অগ্নিকাণ্ডের ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে এসেছি। গুরুতর আহত এক শিশুকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা হয়। আগুনে এক শিশুর মৃত্যু হয়েছে।

চাঁদপুরের হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. খলিলুর রহমান জানান, ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট বা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে দুইটি ঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেছি।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত