ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তের কানাইডাঙ্গা গ্রামের মাঠ দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় দুই দালালসহ ২২ জনকে আটক করেছে মহেশপুর ৫৮বিজিবি।
সোমবার দুপুরে আটকের বিষয়টি জানিয়েছেন মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক।
তিনি আরও জানান, রবিবার রাতে ওই উপজেলার যাদবপুর সীমান্তের কানাইডাঙ্গা গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নাড়াইল জেলার কালিয়া থানার চালিতাতলা গ্রামের মো. সোহেল কাজী (৩১), জুয়েল কাজী (২০), পলিনা খানম (৩৫), নিশাদ কাজী (০৯), জুই খাতুন (০৭), বাদল কাজী (০২), বাগরহাট জেলার কচুয়া থানার সম্মানকাঠি গ্রামের আল-আমীন মোড়ল (২৭), তন্নি বেগম (২৫), আব্দুল্লাহ মোড়ল (০৭), জান্নাতী আক্তার (০২), একই থানার গবরদিয়া, সৈয়দ আলী শেখ (৪৮), নাছিলা বেগম (৪২), তন্নি খাতুন (১৭), রহিমা খাতুন (১০), মরিয়ম খাতুন (০৪), করুনা মন্ডল (২৭), গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার ভেন্নাবাড়ী গ্রামের রাজা মন্ডল (২৬), পূজা মন্ডল (০৯), রুদ্র মন্ডল (৬০), যশোরের কেসমত গ্রামের মাজেদা খানম (৩০), মহেশপুরের যাদবপুর গ্রামের শাকিল হোসেন (৩৪) মো. বরকত আলী (৪৭)।
অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক আরও জানান, কিছু বাংলাদেশি অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। সেসময় কানাইডাঙ্গা গ্রামের মাঠ থেকে ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ১০ শিশুকে আটক করা হয়। একই সঙ্গে তাদের সহযোগিতা করার অপরাধে ২ দালালকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।