পিডিএফ ফাইলে স্বাক্ষর

এখন খুব সহজেই ডিজিটাল পদ্ধতিতে সই করা সম্ভব। বিশেষ করে যেকোনো পিডিএফ ডকুমেন্টে সই করতে পারবেন। এজন্য আলাদা করে স্ক্যান বা প্রিন্ট করার প্রয়োজন হয় না। ফলে টাকা খরচও হয় না। পিডিএফে ডিজিটাল সই করার কয়েকটি সহজ পদ্ধতি রয়েছে। পদ্ধতিগুলো হলো

           কোনো পিডিএফে সই করার জন্য প্রথমে একটি সাদা কাগজে নিজের সই করে নিন। সেই ছবি তুলে রাখুন। প্রয়োজনে ক্লাউডে সেভ করে রাখতে পারেন। কারণ ক্লাউডে সেভ করে রাখলে যেকোনো জায়গা থেকে অ্যাকসেস করা সম্ভব।

           এবার নিজের পিসি থেকে পিডিএফ অনলাইন সইয়ের জন্য https://www.ilovepdf.com ওয়েবসাইটে প্রবেশ করুন।

           সেখানে রয়েছে আপলোড ডকুমেন্ট অপশন। ওই অপশনে ক্লিক করে যে পিডিএফ-ফাইলে সই করতে চাইছেন সেই ফাইল আপলোড করুন।

           ফাইল আপলোডের পর সেখানে জানতে চাওয়া হবে কীভাবে সই করতে হবে।

৫. সেখানে ডিজিটাল সই করার অপশন থাকবে। যদি আপনার কাছে পেন ট্যাব থাকে তাহলে সহজেই পেন ট্যাব দিয়ে নিজের সই করতে পারবেন। যদি না থাকে তাহলে ইমেজ আপলোড অপশনে ক্লিক করুন।

           আপলোড করুন আপনার সইয়ের ছবি। এরপর নির্দিষ্ট জায়গায় আপনার আপলোড করা সই পেস্ট করুন। পরে ঝরমহ অপশনে ক্লিক করুন।

পুরো প্রক্রিয়া সম্পন্ন হলে আপনার ডকুমেন্টে সই করা সম্পন্ন হবে। সেই ডকুমেন্ট ডাউনলোড করতে পারবেন। প্রয়োজনে সেই ডকুমেন্ট নির্দিষ্ট ব্যক্তিকে মেইলের মাধ্যমে পাঠাতেও পারবেন।