১ জুন থেকে ৩১ আগস্ট সুন্দরবনে ভ্রমণ ও মাছ ধরায় নিষেধাজ্ঞা

জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও প্রজনন মৌসুমের কারণে সুন্দরবনে বুধবার থেকে টানা তিন মাস ভ্রমণ ও মাছ ধরা নিষিদ্ধ করেছে বন বিভাগ।

মঙ্গলবার খুলনা বিভাগীয় বন সংরক্ষক মিহির কুমার এ কথা জানান।

তিনি বলেন, প্রজনন ঋতুর কারণে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী তিন মাস সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করা হয়। ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সেখানে মাছ ধরা ও ভ্রমণ নিষিদ্ধ থাকবে।

বিভাগীয় বন সংরক্ষক আরও বলেন, এই সময়ের জন্য সুন্দরবনের নিরাপত্তা জোরদার করা হবে। নিষেধাজ্ঞা কার্যকর করতে সুন্দরবনে প্রবেশের সব ধরনের পাশ পারমিট বাতিল করা হয়েছে।