মেষ : রবি নক্ষত্র রাহুর মধ্যাহ্নে অবস্থানের ফলে জাতকের বিদেশযাত্রার অনুমতি পাওয়ার সমস্যা দূর হবে। প্রবাসী বন্ধুর সাহায্য লাভ করবেন।
বৃষ : পুরনো প্রেমিকার চিত্র আপনার স্মৃতিপটে দৃশ্যমান হবে। প্রথম মিলনের স্মৃতির বেদনায় কষ্ট পেতে পারেন।
মিথুন : পরিবারের শত বছরের অ্যান্টিক দ্রব্যাদি আপনার গাফিলতির কারণে বিনষ্ট হওয়ার যোগ রয়েছে। পরিবারের প্রবীণ সদস্যদের মতামত নিন।
কর্কট : দ্বিতীয়পতি উচ্চাংশে অবস্থানের ফলে ছোটবেলার হারানো আত্মীয়ের সঙ্গে হঠাৎ মিলন ঘটবে। পিতা-মাতার দোয়ায় পরিবারে শান্তি ফিরবে।
সিংহ : জাতক জায়গা-জমির মামলায় জড়িয়ে পড়বেন। তবে সমস্যার সমাধান হবে।
কন্যা : মাদক ব্যবসায় জড়িয়ে পড়বেন। তবে রাজ-সেনাপতির হস্তক্ষেপ বিপন্মুক্ত হবেন।
তুলা : সপ্তপতি ষষ্ঠস্থানে অবস্থিত হওয়ায় জাতকের বিদেশে অবস্থানরত কোনো নিকট আত্মীয়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে। সঠিক সিদ্ধান্ত নিন।
বৃশ্চিক : কর্মক্ষেত্রে সুনাম অর্জন হবে। তবে সঠিক পারিশ্রমিক না পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ধনু : জাতকের সম্পত্তির দলিল দস্তাবেজ আইনজ্ঞ দ্বারা যাচাই করুন। স্ত্রীর প্ররোচনায় পা বাড়াবেন না। আবেগ পরিত্যাজ্য।
মকর : প্রেমিকার নির্জীবতার ফলে বিবাহ না হওয়ার সম্ভাবনা রয়েছে। ডাক্তারের পরামর্শ নিন।
কুম্ভ : এ সপ্তাহে বিবাহ যোগ রয়েছে। পুরনো প্রেমিকার সঙ্গে সম্পর্কের টানাপড়েনে বিব্রত না হয়ে পরিবারের প্রবীণদের পরামর্শ নিন।
মীন : শনির প্রভাবে আর্থিক চাপের সম্ভাবনা রয়েছে। কন্যার পরামর্শ গ্রহণে পিতা মামলায় জড়িয়ে পড়বেন।