কলেজে ফরম পূরণ করতে আসার পথে ট্রাকের নিচে প্রাণ গেল ছাত্রের

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সেতু নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ক্ষেতলাল বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেতু সাহা (২২) বগুড়া আজিজুল হক কলেজের রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও বগুড়া জেলার ধুনট উপজেলার অফিসার পাড়া গ্রামের স্বপন সাহার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে দশটার দিকে দুটি মোটরসাইকেলযোগে ৪ জন বন্ধুর সঙ্গে জয়পুরহাট কলেজে ফরম পূরণ করার জন্য আসছিলেন সেতু সাহা। এ সময় পথে বগুড়া-জয়পুরহাট সড়কে বটতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ঘটনাস্থলেই সেতু সাহার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালক রাজু আলীকে (২২) আটক করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ ওসি রওশন ইয়াজদানী।