মোবাইল ব্যাংকিং ঋণ

কেন্দ্রীয় ব্যাংকের ১০০ কোটি টাকার তহবিল

মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকদের ছোট অঙ্কের ঋণ প্রাপ্তি সহজ করতে ১০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন স্কিম গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। ‘ডিজিটাল ক্ষুদ্র ঋণ’ নামে এ তহবিল থেকে সর্বোচ্চ ৯ শতাংশ সুদে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন গ্রাহকরা।

গতকাল বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, এ তহবিল থেকে ডিজিটাল মাধ্যম (ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপস, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ই-ওয়ালেট ইত্যাদি) ব্যবহার করে তফসিলি ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে গঠন করা এ স্কিমের মেয়াদ হবে তিন বছর। ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ৯ শতাংশ সুদ আদায় করতে পারবে।