সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবে সভাপতি পদে মো. মোসলেম উদ্দিন পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি দৈনিক ইত্তেফাকের সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা। গত শুক্রবার প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২০২২-২৪ মেয়াদের জন ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে সাধারণ সম্পাদক পদে দৈনিক জনতার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এস এম আমীর হোসেন নির্বাচিত হয়েছেন।
কার্যকরী কমিটির অন্যান্যরা হলো- সহসভাপতি একেএম নেজামউদ্দিন (দৈনিক আজকালের সংবাদ), যুগ্ম সম্পাদক মো. শামীম রহমান (দৈনিক তরুণ কণ্ঠ), অর্থ সম্পাদক মো. সোহেল রহমান (দৈনিক দেশ রূপান্তর), সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল কবীর খান অনু (দৈনিক সময়ের আলো), প্রচার ও প্রকাশনা সম্পাদক রুম্মান দেওয়ান (দৈনিক দেশতথ্য) এবং কার্যনির্বাহী সদস্য মো. কবির হোসেন (দৈনিক সংবাদ), আব্দুল আলীম ভূইয়া শাহীন (রাইজিংবিডি.কম), গাজী হায়দার (দৈনিক সোনালী বার্তা) ও কাজী আলমাছ (ফটো সাংবাদিক)।