যাদের জন্মতারিখ জানা আছে, শুধু তারাই রাশিফল জানতে পারবে এবং যাদের জন্মতারিখ জানা নেই, তাদের রাশি ও ফল কিছুই বলা সম্ভব নয়। তাদের জন্য অন্য পদ্ধতি, বিশেষ করে হোরারি/কৃষ্ণমূর্তি পদ্ধতি ভাগ্যফল বলা হয়। এখানে ইংরেজ তারিখ অনুসারে (পাশ্চাত্যমতে) রাশিফল লেখা হলো।
মেষ : (২১ মার্চ-২০ এপ্রিল) স্ত্রীর কোনো নিকট আত্মীয় জায়গাজমি বিষয়ে শকুনি মামার ভূমিকা পালন করবে। তবে দুর্ভাবনা কেটে যাবে। এবার সুখের সময়।
বৃষ : (২১ এপ্রিল-২০ মে) কর্মক্ষেত্র থেকে বিশ্রামের জন্য ভ্রমণে স্থলপথের চেয়ে নৌপথে ভ্রমণ আনন্দদায়ক হবে। পথিমধ্যে বিবাদে জড়াবেন না।
মিথুন : (২১ মে-২০ জুন) এ সপ্তাহটা জাতকের জন্য খুবই ভালো। হঠাৎ খুশির ঝলকানির মতো আর্থিকভাবে লাভবান হবেন।
কর্কট : (২১ জুন-২০ জুলাই) এ সপ্তাহটা একটু কণ্টকময়। জাতক হসপিটালের বিল পরিশোধ করতে গিয়ে ঋণগ্রস্ত হবেন। সাবধান ঠাণ্ডা লাগাবেন না।
সিংহ : (২১ জুলাই-২০ আগস্ট) অবিশ্বাস্য হলেও সত্য, বিপরীত লিঙ্গের জাতক অলৌকিকভাবে আপনার ভাগ্য পরিবর্তনের সহায়ক হবে। মনোবাসনা পূর্ণ হবে।
কন্যা : (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) প্রণয় ও ব্যবসা ক্ষেত্রে আপনার মনের মতো ফল পাবেন। প্রেমিকা আগের চেয়েও আরও মোহনীয় রূপে ধরা দেবে।
তুলা : (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) ভালোবাসার ক্ষেত্রে বিরক্তিকর অযাচিত বাধা সরে দাঁড়াবে। পরিবারের প্রবীণের পরামর্শে আপনাদের জীবন মধুর হবে।
বৃশ্চিক : (২৩ অক্টোবর-২০ নভেম্বর) আজকাল প্রায়ই ফোনালাপ ফাঁস হচ্ছে। পরকীয়ায় না জড়ানোই ভালো। এতদিনের অর্জন মুহূর্তে ধূলিসাৎ হতে পারে।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর) ব্যবসায়ী পার্টনারদের মাঝে দূরত্ব সৃষ্টি হবে। কিন্তু মহিলা সহকর্মীর অন্যত্র চাকরি হওয়ার কারণে আপনাদের ভুল বোঝাবুঝির শেষ হবে।
মকর : (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) যুবক ভাইয়েরা একটু সাবধানতা অবলম্বন করবেন। জায়গাজমি বা নারীঘটিত কোনো ঝামেলায় জড়াবেন না, অঙ্গহানির যোগ রয়েছে।
কুম্ভ : (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) স্বামী-স্ত্রী স্বাভাবিক নিয়মে মিলনে অংশ নিন। কোনো প্রকার যৌনসামগ্রী ব্যবহার করবেন না। স্পর্শকাতর স্থানে আঘাত পেতে পারেন।
মীন : (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) আর দুশ্চিন্তা নেই, অবসরের এককালীন টাকায় নিজের একটা বাড়ি। তবে সাবধান চিটিংবাজের হাতে পড়তে পারেন, সুচিন্তিত সিদ্ধান্ত নিন।