রাস্তা পার হওয়ার সময় সিএনজির ধাক্কা, প্রাণ হারালেন পথচারী

চট্টগ্রা‌মের বাঁশখালীতে রাস্তা পাড় হওয়ার সময় সিএনজি অটোরিকশার ধাক্কায় প্রাণ হারালেন ছৈয়দুল আলম (৫৮) না‌মে একজন পথচারী। তাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন।

বৃহস্প‌তিবার সন্ধ্যা সা‌ড়ে ৭টার দি‌কে পুইছ‌ড়ি ইউনিয়‌নের নাপোড়া মীরপাড়ায় এ ঘটনা ঘটে। ছৈয়দুল পুইছ‌ড়ির ৮নং ওয়া‌র্ডের না‌পোড়ার মৃত উলা মিয়ার পুত্র। 

এ ঘটনায় গুরুতর আহত সিএন‌জি চালক মোঃ মিনহাজকে (৩০)‌ চ‌মে‌কে প্রেরণ করা হ‌য়ে‌ছে। তিনি বৈলছ‌ড়ির ৩নং ওয়া‌র্ডের নুইন‌্যা পুকুর এলাকার আবদুল খা‌লে‌কের পুত্র। 

স্থানীয় ও প্রত‌্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্প‌তিবার সন্ধ্যা সা‌ড়ে ৭টার দি‌কে না‌পোড়ার মীরপাড়া রাস্তার মাথা সংলগ্ন রাস্তা পার হওয়ার সময় সিএন‌জি অটোরিকশা পথচারী ছৈয়দুল আলমকে ধাক্কা দেয়। এসময় সৈয়দুলসহ আরো কয়েকজন আহত হন। সৈয়দুলকে বাঁশখালী হাসপাতা‌লে আনা হ‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা করেন। 

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)‌ মোঃ কামাল উ‌দ্দিন ব‌লেন, দুর্ঘটনার নিহত ও আহত‌দের উদ্ধার করা হ‌য়ে‌ছে এবং দুঘর্টনা কব‌লিত সিএন‌জি জব্দ করা হ‌য়ে‌ছে।