যাদের জন্মতারিখ জানা আছে, শুধু তারাই রাশিফল জানতে পারবে এবং যাদের জন্মতারিখ জানা নেই, তাদের রাশি ও ফল কিছুই বলা সম্ভব নয়। তাদের জন্য অন্য পদ্ধতি, বিশেষ করে হোরারি/কৃষ্ণমূর্তি পদ্ধতি ভাগ্যফল বলা হয়। এখানে ইংরেজ তারিখ অনুসারে (পাশ্চাত্যমতে) রাশিফল লেখা হলো।
মেষ : (২১ মার্চ-২০ এপ্রিল) এ সপ্তাহে শতভিষা নক্ষত্রের প্রভাবে জাতক যেকোনো কাজ যাতে জনগণের সম্পর্ক আছে তাতে সাফল্য লাভ করবেন।
বৃষ : (২১ এপ্রিল-২০ মে) এ সপ্তাহটা কাউন্ট লুই হ্যামন বা কিরোর চ্যালদিন সংখ্যাতত্ত্বের প্রণালি অনুসারে আপনি চলার পথে একা হয়ে পড়বেন। মনোবল হারাবেন না।
মিথুন : (২১ মে-২০ জুন) আপনার এ সপ্তাহে অর্থ ভাগ্য ভালো। আপনার মঙ্গল লগ্ন আপনাকে কোনো শৈল্পিক জীবিকায় প্রলুব্ধ করবে। তৈলচিত্র, ছাপচিত্র, বুটিক ইত্যাদি।
কর্কট : (২১ জুন-২০ জুলাই) নিষ্ক্রিয় মঙ্গলের ঘরে বুধের অবস্থানের ফলে আপনার কোনো নিকটজন আদিরসে প্রলুব্ধ করে অর্থ আত্মসাৎ করবে। প্রতারক হতে সাবধান।
সিংহ : (২১ জুলাই-২০ আগস্ট) পরাশর মুনির মতে বৃহস্পতির সপ্তম পূর্ণদৃষ্টির ফলে রক্ষণশীল গোষ্ঠীকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে আধুনিক পদ্ধতিতে ব্যবসায় লাভবান হবেন।
কন্যা : (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) রাহু এবং কেতুর গতি দক্ষিণাবর্তে হওয়ায় এ সপ্তাহে জাগতিক কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। বড়দের সমীহ করাই উত্তম।
তুলা : (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) আপনি রাহুর ত্রিপাদদৃষ্টি গোচর হয়েছেন, শারীরিক কোনো সমস্যায় ভুগতে পারেন, এবার স্নেহ জাতীয় খাদ্য পরিহারের চেষ্টা করুন। ভালো হবে।
বৃশ্চিক : (২৩ অক্টোবর-২০ নভেম্বর) দশমে রবির অবস্থান ফলে অপ্রত্যাশিত অর্থলাভের সম্ভাবনা রয়েছে। নিকটাত্মীয়ের বা বন্ধু-বান্ধবের প্ররোচনায় অর্থ বিফলে যেতে পারে।
ধনু : (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) জন্মকুণ্ডলীর বিচারে চন্দ্র ও মঙ্গলের শুভদৃষ্টির কারণে জাতকের পুত্রসন্তান লাভ বা রাষ্ট্রীয় সম্মান অথবা রাজকীয় অনুগ্রহ দ্বারা লাভবান হবেন।
মকর : (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) কারক কুণ্ডলীর বিচারে জাতক হঠাৎ এমন কোনো ঝামেলায় জড়াবেন যে, আপনার অর্জিত কোনো বৈষয়িক সম্পদ হাতছাড়া হতে পারে।
কুম্ভ : (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) সপ্তশূন্য চক্রানুযায়ী এ সপ্তাহে জাতকের বেহাত হওয়া সম্পত্তি পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। বয়োজ্যেষ্ঠের পরামর্শ গ্রহণ করুন।
মীন : (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) এ সপ্তাহে নীচস্থ গ্রহের প্রভাবে মানসিক চাঞ্চল্য পরিলক্ষিত হয়। জাতক-জাতিকা নির্বিশেষে রিপুর তাড়নায় তাড়িত হবেন। আবেগ সংবরণ করুন।