সাভার পৌর এলাকার একটি জঙ্গল থেকে হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে পৌর এলাকার আনন্দপুর সিটিলেন মহল্লা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে জঙ্গলে ময়লা ফেলতে গিয়ে এক নারী মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি থানায় জানানো হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে। এসময় প্লাস্টিকের তার দিয়ে মরদেহের হাত-পা বাঁধা ও গলা গামছা দিয়ে পেঁচানো অবস্থায় ছিল।
সাভার মডেল থানার পরিদর্শক (এসআই) রুবেল আহমেদ জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা পরিচয় শনাক্তের চেষ্টা করছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোর রাতে দুর্বৃওরা ওই যুবককে গলায় গামছা পেচিয়ে শ^াসরোধ করে হত্যার লাশটি গুম করার উদ্দেম্যে ঝোপঝারে ফেলে যায়।