ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান বজল আহমেদ। এজিএমে শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে ২০২১ সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেন। এজিএমে উপস্থিত ছিলেন ইউসিবি পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এমএ সবুর, পরিচালক হাজি ইউনুস আহমেদ, হাজি এমএ কালাম, ইউসিবির এমডি ও সিইও আরিফ কাদরী প্রমুখ। বিজ্ঞপ্তি