টাঙ্গাইলের সখীপুরে স্কুলপড়ুয়া মুসফিক (১৬) ও রাকিব (১৭) নামে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে পৌর এলাকার বাগানচালা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে পৌর এলাকার মুখতার ফোয়ারা চত্বরে সংঘবদ্ধ কিশোরচক্র ধারালো অস্ত্র নিয়ে রাসেল নামে এক কিশোরের ওপর হামলা চালায়। এ সময় রাসেল দৌড়ে একটি দর্জি দোকানে ঢুকে পড়ে। সেই দোকানে গিয়ে সংঘবদ্ধ কিশোররা তাকে কুপিয়ে আহত করে। সখীপুর থানার উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।