বিবাহ যোগ রয়েছে ধনুর, ব্যবসায় প্রভূত লাভ হওয়ার সম্ভাবনা মীনের

মেষ : জাতকের ব্যবসায়ে বিড়ম্বনার সম্মুখীন হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছ্। কুচক্রীমহলের ষড়যন্ত্রে শ্রমিক অসন্তোষের ফাঁদে পড়তে পারেন।

বৃষ : শনির নবাংশ অধিপতি নিরূপণ চক্রে দেখা যায় যে, জাতক এ-সপ্তাহে কোনো প্রকার উৎকোচ গ্রহণ বা প্রদান দুটো থেকেই বিরত থাকুন। প্রশাসন ওতপেতে আছে। সাবধান।

মিথুন : বিষ্কুম্ভ যোগফলে দেখা যায় জাতকের ভাগ্যের চাকা ঘুরবে। অর্থযোগ রয়েছে। মামলায় জড়িতরা এ-সপ্তাহে সমাধান পেতে পারেন। বিশ্বাস রাখুন আস্থা হারাবেন না।

কর্কট : গ্রহ নক্ষত্রের অবস্থানের বিচারে জাতকের হঠাৎ প্রভূত স্বর্ণালঙ্কার কুড়িয়ে পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রকৃত মালিককে ফিরিয়ে দিলে, লাভবান হবেন। লোভে জড়াবেন না।

সিংহ : রবির প্রভাবে পুলিশি ঝামেলা হতে মুক্ত হবেন। তবে অযথা কোনো ঝুট-ঝামেলা, জায়গাজমি দখল বা প্রেমিকা অপহরণ এসবে জড়াবেন না।

কন্যা : ‘ভীতো দরিদ্রো দয়তিপ্রিয়শ্চ শূলোদ্ভবঃ’ এই যোগের ফলে জাতকের নারী-পুরুষ নির্বিশেষে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহের প্রলোভনে শ্লীলতাহানি হতে পারে। আবেগে গা ভাসাবেন না।

তুলা : ষণœাড়ী চক্রফলে দেখা যায়, জাতকের কর্মক্ষেত্রে কাছের কোনো সহকর্মীর চতুরতার ফলে বিপদে পড়বেন। বিশেষভাবে অধস্তন কর্মচারীরা ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে অন্যায় কাজ করবেন না। পাশ কাটিয়ে চলুন।

বৃশ্চিক : পুরুষ-নারী নির্বিশেষে সমুদয়নাড়িতে গ্রহের অবস্থানের ফলে জাতক-জাতিকার শারীরিক অসুস্থতার যোগ রয়েছে। নারীদের ল্যাবিয়া মাইনারে স্ফোটক, ফুসকুড়ি ও চুলকানি দেখা দিতে পারে। ডাক্তারের পরামর্শ নিন।

ধনু : উত্তরাষাঢ়া নক্ষত্রের গণনায় দেখা যায় যে, জাতকের বিবাহপূর্ব দৈহিক মিলন বিপদ বয়ে আনে। তাই যথাসম্ভব বিবাহপূর্ব মিলন পরিহার  করুন। এ-সপ্তাহে বিবাহ যোগ রয়েছে।

মকর : দ্বাদশপতি অস্তমিত হলে, জাতকের দ্রব্যহানি বা মামলা-মোকদ্দমাজনিত কারণে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নিকটস্থ আত্মীয়ের প্রভাবে ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন।

কুম্ভ : যামার্ধপতি নির্ণয়ে পরিলক্ষিত হয় যে, জাতক স্বপ্নে বিভোর হয়ে বাস্তববিবর্জিত সিদ্ধান্ত গ্রহণ করে ভুল করবেন। পরিবারের বয়োজ্যেষ্ঠদের পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন।

মীন : উপপদ বিধানে দেখা যায় এ-সপ্তাহে চন্দ্র ও রাহুর সম্বন্ধ ঘটায় জাতকের মিতব্যয়িতার ফলে ব্যবসায় প্রভূত লাভ হওয়ার সম্ভাবনা। এ ছাড়া ফ্ল্যাট বা শহরতলিতে জমি ক্রয়ের সুযোগ দেখা দেবে।