কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদেও জয়জয়কার আওয়ামী লীগের। প্রথমবারের মতো মেয়র পদে জয় পাওয়া ক্ষমতাসীন দলটির নেতাকর্মীরা বেশিরভাগ সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে জয় পেয়েছেন।
গত বুধবার নির্বাচন শেষে জয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. শায়েদুন্নবী চৌধুরী।
২৭টি ওয়ার্ডের মধ্যে দুটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বাকি ২৫টি সাধারণ ওয়ার্ড ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচন হয়েছে।
বিজয়ীরা হলেন, ১ নম্বর ওয়ার্ডে কাজী গোলাম কিবরিয়া, ২ নম্বর ওয়ার্ডে গোলাম সারোয়ার, ৩ নম্বর ওয়ার্ডে সরকার মাহমুদ জাবেদ, ৪ নম্বর ওয়ার্ডে মো. নাসির উদ্দিন নাজিম, ৫ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সৈয়দ রায়হান, ৬ নম্বর ওয়ার্ডে মো. আমিনুল ইকরাম, ৭ নম্বর ওয়ার্ডে আব্দুর রহমান, ৮ নম্বর ওয়ার্ডে মো. একরাম হোসেন বাবু, ৯ নম্বর ওয়ার্ডে জমির উদ্দিন খান, ১০ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মঞ্জুর কাদের মনি, ১১ নম্বর ওয়ার্ডে হাবিবুর আল আমিন সাদী, ১২ নম্বর ওয়ার্ডে কাজী জিয়াউল হক, ১৩ নম্বর ওয়ার্ডে রাজিউর রহমান, ১৪ নম্বর ওয়ার্ডে আবুল কালাম আজাদ হাসেম, ১৫ নম্বর ওয়ার্ডে সাইফুল বিন জলিল, ১৬ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন বাবুল, ১৭ নম্বর ওয়ার্ডে হানিফ মাহমুদ, ১৮ নম্বর ওয়ার্ডে শওকত মাহমুদ, ১৯ নম্বর ওয়ার্ডে মো. রেজাউল করিম, ২০ নম্বর ওয়ার্ডে মো. আনোয়ার হোসেন, ২১ নম্বর ওয়ার্ডে কাজী মাহবুবুর রহমান, ২২ নম্বর ওয়ার্ডে মো. আজাদ হোসেন, ২৩ নম্বর ওয়ার্ডে মো. আনিসুজ্জামান, ২৪ নম্বর ওয়ার্ডে মো. মহিবুর রহমান, ২৫ নম্বর ওয়ার্ডে মো. এমদাদ উল্লাহ, ২৬ নম্বর ওয়ার্ডে মো. আব্দুস সাত্তার ও ২৭ নম্বর ওয়ার্ডে মো. আবুল হাসান।
সংরক্ষিত নারী ওয়ার্ডের মধ্যে ১ নম্বরে কাউছারা বেগম সুমি, ২ নম্বরে নাদিয়া নাসরিন, ৩ নম্বরে উম্মে কুলসুম, ৪ নম্বরে রুমা আক্তার, ৫ নম্বরে নূরজাহান আলম পুতুল, ৬ নম্বরে নেহার বেগম, ৭ নম্বরে তাহমিনা আক্তার, ৮ নম্বরে ফারহানা পারভিন ও ৯ নম্বরে শাহিন আক্তার নির্বাচিত হয়েছেন।