ময়মনসিংহের ভালুকায় খিরু নদীতে সাঁতার কাটতে গিয়ে আবু নাঈম (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে উপজেলার ঝালপাজা গ্রামে। নাঈমের ঝালপাজা উচ্চবিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুুরে পাশের শ্রীপুর উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে নাঈম তার বন্ধু একই গ্রামের রাতুলকে (১৬) নিয়ে খিরু নদীতে ঝালপাজা সেতুর পাশে সাঁতার কাটতে নামে। একপর্যায়ে নাঈম ডুবে যায়। পরে স্থানীয় লোকজন নাঈমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভালুকা ৫০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।