নাটোরে শহীদ মিনারের বেদি থেকে একটি বোমা উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল রবিবার দুপুরে নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকার শহীদ মিনারের বেদি থেকে বোমাটি উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা।
পুলিশ সুপার জানান, রবিবার সকালে নাটোর সদর উপজেলার হয়বতপুর বাজারের পাশে একটি শহীদ মিনারের বেদিতে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় একটি বোমা দেখতে পান স্থানীয়রা। পরে র্যাবের বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে তারা এসে বোমাটি উদ্ধার করে। দুুুুপুর ১২টার দিকে স্থানীয় একটি ইটভাটায় নিয়ে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।