যাদের জন্মতারিখ জানা আছে, শুধু তারাই রাশিফল জানতে পারবে এবং যাদের জন্মতারিখ জানা নেই, তাদের রাশি ও ফল কিছুই বলা সম্ভব নয়। তাদের জন্য অন্য পদ্ধতি, বিশেষ করে হোরারি/কৃষ্ণমূর্তি পদ্ধতি ভাগ্যফল বলা যায়। এখানে ইংরেজি তারিখ অনুসারে (পাশ্চাত্যমতে) রাশিফল লেখা হলো।
(জ্যোতিষী তারকনাথ মন্ডল) সদস্য অ্যাস্ট্রোলজিকাল সোসাইটি কলকাতা
মেষ : জাতক এ সপ্তাহে গবাদিপশু সংক্রান্ত ঝামেলায় জড়াবেন। রাজার বাড়ির কারও সহযোগিতায় গবাদি পশুর পাল বিনষ্ট হওয়া থেকে রক্ষা পাবে।
বৃষ : নারী-পুরুষের সমুদ্রযাত্রার যোগ রয়েছে। তবে অবৈধপথে যাত্রা শুভ হবে না। সম্ভবত নেভাল উচ্চপদ মর্যাদাসম্পনড়ব কমান্ডারের সহযোগিতা পাবেন।
মিথুন : জাতকের একাদশ স্থানে শুভাশুভ গ্রহের অবস্থানের কারণে দৈবাৎ কোনো রাজপরিবারের সন্তানের কৃপাদৃষ্টির ফলে প্রভূত উন্নয়ন লাভ করবেন।
কর্কট : নারী-পুরুষ নির্বিশেষে আরূঢ়লগেড়বর ব্যয়স্থানে অবস্থানের কারণে জাতক প্রভূত অর্থ উপার্জন করবেন। সিংহভাগ দরিদ্র মানুষের উপকারে ব্যয় হবে।
সিংহ : ‘রাজমূলাদ্ব্যয়ং চন্দ্রদৃষ্ট্যা বিশেষতঃ’ ফলে জাতক নারী-পুরুষ নির্বিশেষে এ সপ্তাহে রাজরোষের শিকার হবেন। স্বীয় জিহ্বা শাসনে রাখুন।
কন্যা : এ সপ্তাহে প্রণয়ঘটিত বিষয়ে কিউপিডের শরাঘাতে জর্জরিত হবেন। প্রেমিক-প্রেমিকার বালখিল্য ব্যবহারে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে।
তুলা : জাতকের বাল্যবন্ধুর সঙ্গে বহু বছর পর যোগাযোগের সম্ভাবনা রয়েছে। বন্ধুর ব্যবসায়ে অর্থলগ্নির আহ্বান সাদরে গ্রহণ করুন। সফল হবেন।
বৃশ্চিক : নারী-পুরুষ নির্বিশেষে রাহুর প্রভাবে শনিগ্রহের কোপে অবৈধপথে অর্থ উপার্জনের আশায় বিপদে পড়ে অঙ্গহানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ধনু : জাতকের নারী-পুরুষ নির্বিশেষে গ্রহের ফেরে নারী-শিশু নির্যাতন মামলায় জড়িয়ে যেতে পারেন। পরিবারের প্রবীণ কোনো সদস্যের পরামর্শ নিন।
মকর : ‘পদারূঢ় ব্যয়ে নিত্যং কলহাদয়ব্যয়ঃ’ তাই জাতকের সহায়-সম্পত্তির কারণে স্ত্রী ও নিকট আত্মীয়ের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়বেন।
কুম্ভ : জাতক-জাতিকার অবৈধপথে এবং কুকর্মে প্রভূত অর্থ উপার্জনের লক্ষ্যে রাজপরিবারের ভগিড়ব বা সন্তানকে উৎকোচ প্রদান থেকে বিরত থাকুন।
মীন : জাতকের শতপদ চক্রানুযায়ী প্রতিপাদে মৃগশিরা নক্ষত্রের প্রভাবে পরিবারের প্রবীণ নারী সদস্যের মহাপ্রয়াণের ফলে প্রভূত অর্থ প্রাপ্তি হবেন।