সিলেটের সুনামগঞ্জের আশপাশের রাস্তা, বাড়ি সব জায়গায় এখন থইথই পানি। স্মরণকালে ভয়াবহ এ বন্যায় চরম দুর্ভোগে ত্রাণের আশায় রয়েছেন শত শত মানুষ। এমন অসহায় বন্যাদুর্গত কয়েক হাজার মানুষের জন্য শুকনা খাবার, পানি এবং ওষুধ নিয়ে হাজির হয়েছে দেশের সেরা রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র কর্মীরা।
হাওরের সেনপুর এলাকা থেকে আশ্রয়স্থলে আসা সামিনা ত্রাণ নেওয়ার সময় জানালেন, বাড়িঘর সব ডুবে গেছে। আগের দিন রাত থেকে কিছু খাওয়া হয়নি। গলাও শুকিয়ে গেছে। খাওয়ার পানিও পাচ্ছেন না।
সিলেটের সুনামগঞ্জ, ছাতক, দোলার হাওরের চেচান স্কুল, সেনুপর, চান্দের বাড়ি, ভোলাগঞ্জসহ আশপাশের কয়েকটি গ্রাম ঘুরে এমন অসহায় মানুষদের সঙ্গে কথা বলে ট্রলারে করে রিমোট এলাকায় ত্রাণসহায়তা দেওয়ার চেষ্টা করছেন স্বপ্ন’র কর্মীরা। ত্রাণ সহায়তার কাজে স্বপ্ন’র পক্ষ থেকে উপস্থিত আছেন স্বপ্ন’র রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুলসহ অনেকে। বিজ্ঞপ্তি